শহিদ বুদ্ধিজীবী দিবস পালন Blog details

শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

Category : Blog

15-Dec-2025 | Mohammad Alauddin | 222 comments | 0 likes

ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

গাজীপুর, ১৪ই ডিসেম্বর ২০২৫: গাজীপুর সদর উপজেলার নয়নপুরে অবস্থিত ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কালাে ব্যাজ ধারণ, আলােচনা সভা ও দোয়া মাহফিলের আয়ােজন করা হয়।

আজ (রবিবার) অপরাহ্ণে অনুষ্ঠান সভাপতি ইকবাল সিদ্দিকী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব হাসমত উল্লাহর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জনাব রওশন আরা রুমির সঞ্চালনায় বিদ্যালয়ের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে অনুষ্ঠিত আলােচনা সভায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইকবাল সিদ্দিকী কলেজের প্রভাষক জনাব মো.হাবিবুর রহমান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নবম শ্রেণির শিক্ষার্থী আসিফুর রহমান অর্ণব

আলােচনা সভাশেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহিফল। দোয়া মাহফিল পরিচালনা করেন ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মাওলানা কেফায়েত উল্লাহ।

 Blog Categories
 Blog Tags
শহিদ বুদ্ধিজীবী দিবস পালন
Related blogs
ফুটবল ম্যাচ ২০২৫
ফুটবল ম্যাচ ২০২৫
20 - Dec - 2025 | 0 | 0

শিক্ষকদের প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫

রাজেন্দ্রপুর ক্যা...

পুরস্কার বিতরণ অনুষ্ঠান
পুরস্কার বিতরণ অনুষ্ঠান
20 - Dec - 2025 | 0 | 0

আন্তঃহাউজ ক্রিকেট ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫ এর প...