ফুটবল ম্যাচ ২০২৫ Blog details

ফুটবল ম্যাচ ২০২৫

Category : Blog

20-Dec-2025 | Mohammad Alauddin | 222 comments | 0 likes

শিক্ষকদের প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫

রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ VS ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষকদের প্রীতি ফুটবল ম্যাচ আজ ৭ই ডিসেম্বর ২০২৫ (রবিবার) বিকেলে রাজেন্দ্রপুর ক্যান্টমমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নেয়ামত তারিকউল্লাহ, এসপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি (সভাপতি-পরিচালনা পর্ষদ)

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সভাপতি ও কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মো. শওকত সিদ্দিকী।

প্রীতি ফুটবল ম্যাচে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ৩-০ গোলে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে বিজয়ী হয়।

অভিনন্দন! রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ফুটবল টিম।

শিক্ষকদের প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে দুটি প্রতিষ্ঠানের সৌহার্দ, প্রীতি ও ভাতৃত্বপূর্ন সম্পর্কের উৎকর্ষ সাধনে উক্ত ফুটবল ম্যাচের আয়োজন করেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আব্দুল কাদের মো.আশরাফ আল মামুন (পিবিজিএম, এসইউপি)।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

 Blog Categories
 Blog Tags
ফুটবল ম্যাচ ২০২৫
Related blogs
পুরস্কার বিতরণ অনুষ্ঠান
পুরস্কার বিতরণ অনুষ্ঠান
20 - Dec - 2025 | 0 | 0

আন্তঃহাউজ ক্রিকেট ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫ এর প...

শহিদ বুদ্ধিজীবী দিবস পালন
শহিদ বুদ্ধিজীবী দিবস পালন
15 - Dec - 2025 | 0 | 0

ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির শহিদ বুদ্ধিজীবী দিবস ...