পুরস্কার বিতরণ অনুষ্ঠান Blog details

পুরস্কার বিতরণ অনুষ্ঠান

Category : Blog

20-Dec-2025 | Mohammad Alauddin | 222 comments | 0 likes

আন্তঃহাউজ ক্রিকেট ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান

গাজীপুর ; ৭ই ডিসেম্বর ২০২৫:গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরে অবস্থিত কচি-কাঁচা একাডেমি ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ক্রিকেট ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ী খেলোয়াড় ও দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় আজ (রবিবার) সকালে স্কুল প্রাঙ্গণে।

আন্তঃহাউজ ক্রিকেট প্রতিযোগিতায় কচি-কাঁচা একাডেমির বালক দল থেকে চ্যাম্পিয়ন হয় দুর্বার হাউজ, রানার আপ হয় দুরন্ত হাউজ।সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী জিয়াম।

ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের বালক দল থেকে চ্যাম্পিয়ন হয় দুর্জয় হাউজ।রানার আপ হয় দুরন্ত হাউজ।বালক দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় অর্ণব। বালিকা দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় দুর্জয় হাউজ এবং রানার আপ হয় দুরন্ত হাউজ। বালিকা দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় জুঁই।

আন্তঃহাউজ ব্যাডমিন্টন খেলায় কচি-কাঁচা একাডেমির বালক দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় মিনহাজ। রানার আপ হয় নয়নপুর এনএস আদর্শ বিদ্যলয়ের শিক্ষার্থী জিয়াম।

বালিকা দলে চ্যাম্পিয়ন হয় সৃষ্টি সিদ্দিকী এবং রানার আপ হয় নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল।

আন্তঃহাউজ ব্যাডমিন্টন খেলায় ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ থেকে বালক দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় শ্রেষ্ঠ সিদ্দিকী এবং রানার আপ হয় আদনান সিয়াম।

বালিকা দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় রাফা এবং রানার আপ হয় অহনা। ব্যাডমিন্টন দ্বৈত খেলায় বালক দলের চ্যাম্পিয়ন আদনান ও ইসরাক এবং বালিকা দল থেকে চ্যাম্পিয়ন হয় দুর্বার হাউজ থেকে অহনা ও তাবিয়া।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সদস্য সচিব ও প্রধান নির্বাহী জনাব হায়দার সিদ্দিকী উদয়, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব হাসমত উল্লাহ, কচি-কাঁচা একাডেমির প্রধান শিক্ষক জনাব আফরোজা খানম ও নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) জনাব শাহের বানু।

 Blog Categories
 Blog Tags
পুরস্কার বিতরণ অনুষ্ঠান
Related blogs
ফুটবল ম্যাচ ২০২৫
ফুটবল ম্যাচ ২০২৫
20 - Dec - 2025 | 0 | 0

শিক্ষকদের প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫

রাজেন্দ্রপুর ক্যা...

শহিদ বুদ্ধিজীবী দিবস পালন
শহিদ বুদ্ধিজীবী দিবস পালন
15 - Dec - 2025 | 0 | 0

ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির শহিদ বুদ্ধিজীবী দিবস ...