বিজয় দিবস উদযাপন
Category : Blog
ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির মহান বিজয় দিবস উদযাপন
গাজীপুর, ১৬ই ডিসেম্বর ২০২৫: মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) গাজীপুর জেলার সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত কচি-কাঁচা একাডেমি, নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয় ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্পণ, দেওয়াল পত্রিকা প্রকাশ, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, গোল্লাছুট ও বৌচি খেলা, আনন্দানুষ্ঠান, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সকালে কলেজ শাখার শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি দল ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পর্পণ করেন।
ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সদস্য সচিব ও প্রধান নির্বাহী জনাব হায়দার সিদ্দিকী উদয় এর সভাপতিত্বে এবং প্রভাষক জনাব শাহানা আক্তার শিলার সঞ্চালনায় প্রতিষ্ঠানের সাযযাদ কাদির মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইকবাল সিদ্দিকী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব হাসমত উল্লাহ এবং প্রভাষক জনাব রাশেদুল ইসলাম রবিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী জাবিন তাসমিন।আলোচনা সভা ও আনন্দানুষ্ঠান শেষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠান সভাপতি জনাব হায়দার সিদ্দিকী উদয় ।
এছাড়াও একাদশ শ্রেণির শিক্ষার্থী তাসনিম এর সম্পাদনায় ‘মুক্তিসেনা’ নামে একটি দেওয়াল পত্রিকা প্রকাশিত হয়। দেওয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করেন ইকবাল সিদ্দিকী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মো. হাসমত উল্লাহ ।